করোনায় নতুন পাসপোর্টের কার্যক্রম বন্ধ

করোনাভাইরাসে ইতোমধ্যে দেশে ২ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে আইইডিসিআর। প্রাণঘাতী এই ভাইরাসটির সংক্রমণ ঠেকাতে পাসপোর্টের বায়োমেট্রিক নেয়া বন্ধ ঘোষণা করেছে পাসপোর্ট অধিদফতর। ফলে সব ধরনের নতুন পাসপোর্ট কার্যক্রম বন্ধ হয়ে গেল।

সোমবার (২৩ মার্চ) সকালে পাসপোর্ট অধিদফতরের পক্ষ থেকে এ ঘোষণা আসে। এর আগে রোববার সন্ধ্যার পর দেশের সব শপিংমল ও সুপার মার্কেট বন্ধ রাখার সিদ্ধান্ত আসে। মহামারি করোনা সংক্রমণরোধে আগামী ২৫ থেকে ৩১ মার্চ পর্যন্ত এসব স্থান বন্ধ রাখার ঘোষণা দেয় বাংলাদেশ দোকান মালিক সমিতি। তবে এই সময়ের মধ‌্যে ওষুধ, কাঁচাবাজার ও নিত্যপণ্যের দোকান খোলা থাকবে। বিবৃতিতে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম না বাড়াতে পাইকারি ও খুচরা ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান সমিতির নেতারা।

এদিকে বাংলাদেশ দোকান মালিক সমিতির ঘোষণা বন্ধের তালিকায় ‘সুপার শপ’ (চেইন শপ) থাকলেও এ সংশ্লিষ্ট সংগঠন বলছে, সুপারশপ খোলা থাকবে। তবে জনস্বার্থে সরকার যদি সব দোকান বন্ধের নির্দেশনা দেয়, তাহলে সেটি মেনে নেয়া হবে।

বার্তা বাজার / এম এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর