করোনাভাইরাস : সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৯৮৮৮৪ জন

বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনাভাইরাসে এখন পর্যন্ত ১৪ হাজার ৬৫৪ জন প্রাণ হারিয়েছে। এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৩ লাখ ৩৭ হাজার ৫৫৩। অপরদিকে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৯৮ হাজার ৮৮৪ জন।

চীনের উহান থেকে ছড়িয়ে পড়া এই প্রাণঘাতী ভাইরাস ইতোমধ্যে বিশ্বের প্রায় ১৯০টি দেশ ও অঞ্চলে ছড়িযে পড়েছে।

বাংলাদেশেও এই ভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত দুজনের মৃত্যু হয়েছে। মোট আক্রান্ত ২৭। এখন পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫ জন।

বার্তা বাজার / ডাব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর