ব্রেকিং :কিশোরগঞ্জে ইতালি ফেরত এক প্রবাসীর মৃত্যু

রোববার (২২ মার্চ) রাত ১০টার দিকে কিশোরগঞ্জের ভৈরবে ইতালি ফেরত এক প্রবাসীর মৃত্যুবরণ করেন। উপজেলা করোনা প্রতিরোধ কমিটির সদস্য সচিব বুলবুল আহমেদ এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, মৃত ব্যাক্তির বয়স প্রায় ৩০ বছর। ফেব্রুয়ারির ২৬ তারিখে তিনি দেশে আসেন। দেশে আসার পর তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে পর্যায়ক্রমে দুটি বেসরকারি হাসপাতাল আবেদিন জেনারেল হাসপাতাল ও ডক্টরস চেম্বারে তাকে চিকিৎসা দেওয়া হয়।

চিকিৎসা নেওয়া দুটি বেসরকারি হাসপাতাল ও আশপাশের ১০টি বাড়িতে চলাচল সীমিত করা হয়েছে বলে জানিয়েছেন উপজেলা নিবার্হী কর্মকর্তা লুবানা ফারজানা। তিনি করোনায় আক্রান্ত ছিলেন কি না জানতে নমুনা সংগ্রহ করেছে আইইডিসিআর।

বার্তা বাজার / এম এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর