প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় বিশ্বজুড়ে ১ হাজার ৬০৩ জনের মৃত্যু হয়েছে। ফলে এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দাড়িয়েছে ১৪ হাজার ৬১৬ জনে।
সর্বশেষ ২৪ ঘন্টায় চীনে মারা গেছেন ৩ হাজার ২৬১ জন। চীনের বাইরে মারা গেছেন ১১ হাজার ৩৫৫ জন। খবর বিবিসি ও আল-জাজিরার।
চীন থেকে ১৯০টির বেশি দেশে মহামারী আকারে ছড়িয়ে পড়া এ ভাইরাসে গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৩১ হাজার ৮০২ জন।
এ নিয়ে মোট আক্রান্ত হয়েছে ৩ লাখ ৩৬ হাজার ৮৩৮ জন। এর মধ্যে ৯৭ হাজার ৬৩৬ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
চীনে মোট আক্রান্তের সংখ্যা ৮১ হাজার ৫৪ জন। এ ছাড়া চীনের বাইরে আক্রান্তের সংখ্যা ২ লাখ ৫৫ হাজার ৭৮৪ জন।
বাংলাদেশে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে সরকারি হিসেবে ২ জনের মৃত্যু হয়েছে। মোট আক্রান্ত ২৭ জন। আইইডিসিআর জানিয়েছে, এখন পর্যন্ত দেশের ৫ জন করোনা রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
বার্তা বাজার / ডাব্লিও.এস