প্রাণঘাতী করোনা ভাইরাস থেকে সুরক্ষায় আগামী চার সপ্তাহের জন্য লকডাউন ঘোষণা করেছে নিউজিল্যান্ড। রোববার দেশটি এ ঘোষণা দিয়েছে।
দ্যা গার্ডিয়ানের এক প্রতিবেদনে জানানো হয়েছে, বুধবার থেকে নিউজিল্যান্ড এক মাসের জন্য লকডাউন করা হচ্ছে।
গার্ডিয়ানের ওই প্রতিবেদনে আরও বলা হয়, নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জ্যাকিনা আর্ডারন বলেছিলেন যে তিনি তার নাগরিকদের জীবনকে বিপদে ফেলতে রাজি নন।
নিউজজিল্যান্ডে এখন পর্যন্ত ১২১ জন প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্ত। তবে এখন পর্যন্ত দেশটিতে কোন মৃত্যু হয়নি।
বার্তা বাজার / ডাব্লিও.এস