রাজধানীতে প্রবাসী নারীর লাশ উদ্ধার

রাজধানীর খিলগাঁওয়ে মালয়েশিয়া প্রবাসী এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার সন্ধ্যায় তিলপাপাড়া এলাকার বহুতল ভবনের ছয়তলা থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত ওই নারীর নাম আমেনা (২৮)।

নিহতের স্বজনরা জানান, ছয় মাস আগে মালয়েশিয়া থেকে দেশে আসেন ওই নারী। তিন মাস আগে স্বামী কালামের সঙ্গে তার ডিভোর্স হয়। এরপরই নয় বছর বয়সী সন্তান নয়নকে নিয়ে একাই ঢাকায় থাকতেন ওই নারী।

খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান বলেন, গত ২৮ ফেব্রুয়ারি দুই রুমের এই বাসা ভাড়া নেন আমেনা। দুপুরে এই বাসা থেকে এক ব্যক্তিকে তাড়াহুড়া করে নামতে দেখে তার ছেলে নয়ন। পরে উপরে গিয়ে মায়ের লাশ দেখতে পায়। এরপর পুলিশে খবর দেয়া হয়।

ওই নারীকে শ্বাসরোধে হত্যা করা হয়ে থাকতে পারে। তবে, অজ্ঞাত ওই ব্যক্তিকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে এ ঘটনার সঠিক তথ্য জানা যাবে।

নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।

বার্তা বাজার / ডাব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর