সরকারি নির্দেশ অনুযায়ী বিদেশ ফেরত প্রবাসীরা কোয়ারেন্টাইন না মানলে তাদের পাসপোর্ট জব্দ করা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। রোববার (২২ মার্চ) নিজের ফেসবুক আইডিতে পোস্টের মাধ্যমে করোনা ভাইরাস মোকাবিলায় দেশে ফেরা প্রবাসীদের এমন হুঁশিয়ারি দেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।
প্রতিমন্ত্রী বলেন, সব উপজেলায় বিদেশফেরতদের তালিকা তৈরি করা হয়েছে। স্থানীয় প্রশাসন ইউনিয়ন চেয়ারম্যানদের সহযোগিতায় তা নিশ্চিত করছেন। কোনো তথ্য থাকলে তাদের জানাবেন দয়া করে।
তিনি আরো জানান, যারা কোয়ারেন্টিন নির্দেশনা মানতে ব্যর্থ হবেন, তাদের বিরুদ্ধে সংক্রমণ রোগ প্রতিরোধ আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে। এখন থেকে তাদের পাসপোর্টও জব্দ করা হবে।
উল্লেখ্য, বাংলাদেশে এখন পর্যন্ত নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়ছে ২ জনের। মোট আক্রান্ত ২৭ জন।
বার্তা বাজার / ডাব্লিও.এস