যশোর বেনাপোল পুটখালী সীমান্ত এলাকায় পৃথক দুটি অভিযান চালিয়ে ১৩০ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ দুই মাদক পাচারকারীকে আটক করেছে বিজিবি সদস্যরা।
(রবিবার ২১শে এপ্রিল)রাত সাড়ে ১০ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পুটখালী বিওপির টহল দল পুটখালী ও শিকড়ী সীমান্ত এলাকা থেকে পুটখালী গ্রামের মৃত পাচু মন্ডলের ছেলে মোঃআজহার উদ্দিন(২৪)ও পুটখালী উত্তর পাড়া গ্রামের রেজাউল ইসলামের ছেলে বিল্লাল হোসেন(২১)কে আটক করতে সক্ষম হয় বিজিবি।
২১ বর্ডার গার্ড ব্যটালিয়নের অধিনায়ক ইমরান উল্লাহ সরকার সাংবাদিক লোকমান হোসেনকে জানান,গোপন সংবাদের ভিত্তিতে পুটখালী বিওপির টহলদল পৃথক পৃথক দুইটি অভিযানে ১৩০ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ দুই মাদক পাচারকারীকে আটক করতে সক্ষম হয়।আটককৃত আসামিদের ও ফেন্সিডিলসহ বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।