নর্থ সাইপ্রাসে রবিবার রাত থেকে আগামি ৬ এপ্রিল পর্যন্ত কারফিউ জারি করা হয়েছে। তবে, মানুষকে সুপার মার্কেট, পেট্রোল স্টেশন, হাসপাতাল, ফার্মেসি এবং ব্যাংকে যেতে দেওয়া হবে।
এই সময়ের মধ্যে, অত্যাবশ্যক পরিষেবাগুলির ধারাবাহিকতার জন্য কিছু সরকারী এবং বেসরকারী প্রতিষ্ঠান পরিচালনা চালিয়ে যাবে। তবে, বাড়ি পরিদর্শন, অবসর জন্য ভ্রমণ, পিকনিক, ক্রীড়া অনুশীলন এবং অনুরূপ জিনিস নিষিদ্ধ করা হয়েছে।
সকল প্রকার রেস্টুরেন্ট এবং হোটেল বন্ধের নির্দেশ দিয়েছেন।
কেউ নিষেধাজ্ঞার লঙ্ঘন করলে তাদের বিরুদ্ধে মামলা করতে, এবং থানায় আটকে রাখতে পুলিশকে নির্দেশ দিয়েছেন।
এইদিকে নর্থ সাইপ্রাস স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে গতকাল রবিবার রাত পর্যন্ত ৩৭ জন করোনায় আক্রান্ত এবং ১ জন মারা যাওয়ার খবর নিশ্চিত করেছে।
বার্তা বাজার/এস.আর