করোনা সন্দেহে হাজতির জরুরি জামিন, হাসপাতালে ভর্তি

নাটোর জেলা কারাগারে সর্দি জ্বর ও গলা ব্যথায় আক্রান্ত এক হাজতিকে জরুরি ভিত্তিতে জামিন দিয়ে সদর হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন জেলার সিভিল সার্জন ডা. কাজী মিজানুর রহমান।

জেল সুপার আব্দুল বারেক বলেন, নাটোর সদর উপজেলার দিঘাপতিয়া এলাকার বিচারাধীন একটি সংঘর্ষের মামলার আসামি শনিবার অসুস্থ হয়ে পড়লে প্রথমে তাকে কারা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার শরীরের উপসর্গ দেখে কারাগারের আইসোলেশনে নেয়া হয়।

কারা কর্তৃপক্ষের আবেদনের প্রেক্ষিতে রোববার (২২ মার্চ) দুপুরে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মামুনুর রশিদ ওই হাজতির জামিন মঞ্জুর করলে তাকে নাটোর সদর হাসপাতালে স্থানান্তর করা হয় বলে জানান তিনি।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর