বৈদ্যুতিক মটর দিয়ে ক্ষেতে পানি দেয়ার সময় পিতা পুত্রের করুণ মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে ভোলার চরফ্যাশনের মোহাম্মদপুর গ্রামে।
জানা যায়, রবিবার (২২ মার্চ) বিকালে বাড়ির পাশে মরিচ ক্ষেতে বৈদ্যুতিক মটর দিয়ে পানি দিচ্ছিল আ. খালেক সরকার ও তার পুত্র আ. গনি সরকার। মোটরের বঈদ্যুতিক তারে ছিদ্র থাকায় তাতে অসাবধানতাবশঃত জড়িয়ে যান আ. খালেক সরকার। পরে পিতাকে রক্ষা করতে গিয়ে পুত্র আ. গণি সরকারও জড়িয়ে যান।
তাদেরকে আহতাবস্থায় দ্রুত উদ্ধার করে চরফ্যাশন উপ স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক পিতা পুত্রকে মৃত ঘোষণা করে।
সোমবার (২৩ মার্চ) সকাল ৯টায় নিজ গ্রামে তাদের জানাজার নামাজ অনুষ্ঠিত হবে।
বার্তাবাজার/এসজে