বুধবার জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

আগামী বুধবার (২৫ মার্চ) সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রগুলো ভাষণের তথ্য নিশ্চিত করেছে।

বুধবার সন্ধ্যায় বাংলাদেশ টেলিভিশন ও বেতারসহ দেশের সবগুলো টেলিভিশন চ্যানেল প্রধানমন্ত্রীর ভাষণ সরাসরি সম্প্রচার করবে।

মুজিব বর্ষ শুরু এবং দেশে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব দেখা দেয়ার পর এমন ভাষণে আসছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। শনিবার ঢাকা-১০ আসনে ভোট প্রদানশেষে তিনি এক বক্তব্যে জনগনকে আতঙ্কিত না হয়ে সচেতন ও সতর্ক থাকার আহবান জানান।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর