ইতালির ৯ শতাংশ চিকিৎসক করোনা আক্রান্ত

মহামারী করোনা ভাইরাসে বিপর্যস্ত ইতালিতে হাজার হাজার রোগীর চিকিৎসা করতে গিয়ে ইতোমধ্যে সংক্রমিত হয়েছে সাড়ে ৩ হাজারের বেশি ডাক্তার ও নার্স। যা করোনা রোগীর চিকিৎসায় নিয়োজিত কর্মীর ৮.৯ শতাংশ।

সবচেয়ে বেশি আক্রান্ত ইতালির উত্তরাঞ্চল লোম্বাদিয়ায় নতুন করে ১০ হাজার নতুন স্বাস্থ্যকর্মীর জরুরি প্রয়োজন বলে স্থানীয় হাসপাতালগুলো থেকে জানানো হয়েছে।

বিভিন্ন সূত্রে জানা গেছে, ইতালিতে এ পর্যন্ত ৫৩ হাজার করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এসব রোগীদের চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছে সরকার। ভিন্ন ধরনের রোগীদের চিকিৎসা দিতে অতিরিক্ত স্বাস্থ্যকর্মীও নিয়োগ দেওয়া হয়েছে।

কিন্তু প্রতিদিন হাজার হাজার মানুষ নতুন করে আক্রান্ত হচ্ছে। এসব রোগীদের সেবা দিতে গিয়ে এ পর্যন্ত কমপক্ষে ৩ হাজার ৬৪৫ জন স্বাস্থ্যকর্মী করোনায় সংক্রমিত হয়েছে। ডাক্তার ও নার্স মিলে এ পর্যন্ত মারা গেছেন ১৯ জন। যা ইতালির করোনা রোগীদের সেবায় নিয়োজিত ডাক্তার ও নার্সদের মোট সংখ্যার ৮ দশমিক ৯ শতাংশ।

সবচেয়ে বেশি সংক্রমিত হচ্ছে ইতালির উত্তরাঞ্চল লোম্বার্দিয়ায়। শনিবার (২১ মার্চ) কেবল এ শহরেই মারা গেছেন ৫৪৬ জন করোনার রোগী। সারি সারি লাশ পড়ে আছে হাসপাতালগুলোতে। অগণিত এসব লাশে সৎকারের জন্য সেনাবাহিনী পর্যন্ত নামানো হয়েছে।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর