শশুরবাড়ি বেড়াতে এসে কোয়ারেন্টাইনে প্রবাসী

বিদেশ থেকে দেশে ফিরে বেড়াতে যাব শশুরবাড়িতে। আর শশুরবাড়িতে যাওয়ার পর জানাজানি হলে সেখানে উপস্থিত হয় স্বাস্থ্য বিভাগের লোকজন। স্বাস্থ্য বিভাগের লোকদের দেয়া নির্দেশমত শশুরবাড়িতেই কোয়ারেন্টাইনে থাকছেন ওই প্রবাসী। ঘটনাটি ঘটেছে সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুরে।

বিশ্বমভরপুর উপজেলায় ১৭ বিদেশ ফেরত প্রবাসী হোম কোয়ারেন্টিনে আছেন। আশের পাশের লোকজন ও জনপ্রতিনিধিরা তাদের কোয়ারেন্টাইনে থাকার বিষয়টি নিশ্চিত করছেন।

বিশ্বমভরপুর উপজেলা স্বাস্থ্য বিভাগ জানায়, ৮ মার্চ দক্ষিণ কোরিয়া থেকে দেশে ফিরে কুমিল্লার ঐ ব্যক্তি গত ১৬ মার্চ শশুরবাড়ি বিশ্বম্ভরপুরে বেড়াতে আসেন। তার আসার খবর পেয়ে স্বাস্থ্য বিভাগের লোকজন তাকে হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেন। এবং ঐ প্রবাসীও সেটি মেনে নেয়।

আগামী সোমবার ওই ব্যক্তির কোয়ারেন্টাইন শেষ হবে বলে জানায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা চৌধুরী জালাল উদ্দিন মুর্শেদ।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর