দুই উপজেলার ১৪৯ প্রবাসী নিখোঁজ!

বরগুনার আমতলী ও তালতলী উপজেলার ১৪৯ প্রবাসীর কোনো খোঁজ মিলছে না। সরকারি হিসাব মত দুই উপজেলায় ২১৮ জন প্রবাসী বিভিন্ন দেশ থেকে গ্রামে ফিরলেও এদের মাঝে মাত্র ৬৯ জনকে খোঁজে পাওয়া গিয়েছে। বাকিদের নিয়ে সবাই অত্যন্ত চিন্তিত।

জানা যায়, দুই উপজেলায় গত ১৬ মার্চ পর্যন্ত ফিরেছে ২১৮ প্রবাসী। প্রশাসন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে অনেকের ঠিকানায় গিয়ে তাদের পাওয়া যায়নি। আবার বিমানবন্দর কর্তৃপক্ষ অনেকের নাম ঠিকানাও জানতে পারেনি। স্থানীয় মাঠকর্মীদের মাধ্যমে খোঁজ নিয়ে ৬৯ জনকে বের করে তাদেরকে হোম কোয়ারেন্টাইনে নেয়া নিশ্চিত করা হলেও বাকিরা সবাই হাওয়ায় মিলিয়ে গিয়েছে!

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. শংকর প্রসাদ অধিকারী জানান, ‘বিদেশ ফেরত ২১৮ জনের মধ্যে আমরা ৬৯ জনের নাম ঠিকানা সংগ্রহ করে হোম কোয়ারেন্টিনের আওতায় নিয়ে এসেছি। তবে হদিস না পাওয়া ১৪৯ জনকে নিয়ে আমরা খুবই চিন্তার মধ্যে আছি।’

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর