করোনা: ত্রিশালে খেটে খাওয়া মানুষের মাঝে ছাত্রলীগের মাস্ক ও লিফলেট বিতরণ
ময়মনসিংহের ত্রিশালে খেটে খাওয়া মানুষের মাঝে বিনামূল্যে মাস্ক বিতরণ ও সচেতনতা মূলক লিফলেট বিতরণে করেছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ইংরেজী ভষা ও সাহিত্য বিভাগ ছাত্রলীগের সাধারণ সম্পাদক কবির আহমেদ সাকিব।
রোববার (২২ মার্চ) সকাল থেকে দিনব্যাপি ত্রিশালের বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে তৃণমূল পর্যায়ের মানুষের মাঝে এসব বিতরণ করেন ছাত্রলীগের এ নেতা।

কবির আহমেদ সাকিব বলেন, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের নির্দেশনায় করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধ ও জনসচেতনতা সৃষ্টির লক্ষে নেয়া কর্মসূচির অংশ হিসেবে এ উদ্যোগ নেয়া হয়েছে। বাংলাদেশের তৃণমূল পর্যায়ের মানুষ গুলো এখনো করোনা বিষয়ে সচেতন নয়। তাই তাদের মাঝে মাস্ক বিতরণের পাশাপাশি সচেতনতা মূলক লিফলেট বিতরণ করা হয়েছে। আমাদের সবার ক্ষুদ্র ক্ষুদ্র প্রচেষ্টা ও জনসচেতনতাই পারে এই মরণঘাতী ভাইরাসের সংক্রমণ রোধ করতে।
বার্তা বাজার/এস.আর