বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে প্রতিদিন সন্ধা ৬ টা থেকে সকাল পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য মুদি, খাবার এবং ওষুধের দোকান ব্যতীত ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার একটি পৌরসভা ও ছয়টি ইউনিয়নের সকল দোকানপাট বন্ধের নির্দেশ দিয়েছে উপজেলা প্রশাসন।
রবিবার (২২ মার্চ) দুপুরে করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধ সংক্রান্ত উপজেলা কমিটির এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
আলফাডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাশেদুর রহমান বার্তা বাজারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাশেদুর রহমান বলেন, করোনাভাইরাসের প্রাদুর্ভাব রোধে সতর্কতামূলক কার্যক্রমের অংশ হিসেবে আজ রবিবার থেকে প্রতিদিন সন্ধা ৬ টা থেকে সকাল পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য উপজেলার সকল দোকানপাট বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। তবে মুদি, খাবার এবং ওষুধের দোকান খোলা থাকবে। এ আইনভঙ্গ করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
তিনি আরো জানান, এ নির্দেশনার বিষয়ে উপজেলাবাসীকে মাইকিং করে জানিয়ে দেওয়া হচ্ছে।
কেএ/বার্তাবাজার