করোনার দেশের প্রাইভেট কোম্পানীর চাকরিজীবীদের ঘরে থেকে কাজ করার পরামর্শ দেয়া হলেও সরকারি চাকরিজীবীদের যেতে হবে কর্মস্থলে। করোনা ভাইরাসের যেকোনো সমস্যা মোকাবিলা করতেই সরকারী কর্মকর্তা ও কর্মচারীদের এই নির্দেশ দেয়া হয়েছে।
রোববার (২২ মার্চ) মন্ত্রিপরিষদ বিভাগের এক বিশেষ বিজ্ঞপ্তির মাধ্যমে এই নির্দেশনা দেয়া হয়েছে বলে সরকারি তথ্য বিবরণীতে জানানো হয়েছে।
বলা হয়েছে, করোনাভাইরাস (কোভিড-১৯) প্রতিরোধ ও এর প্রাদুর্ভাবজনিত যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবেলায় প্রয়োজনীয় সহযোগিতা প্রদানের লক্ষ্যে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বিভাগ/জেলা/উপজেলা পর্যায়ের সকল সরকারি দফতরের কর্মকর্তা-কর্মচারীদের সার্বক্ষণিক কর্মস্থলে উপস্থিতি নিশ্চিতকরণের জন্য নির্দেশ প্রদান করা হয়েছে।
জানা যায়, এই আদেশের ফলে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা যে যে এলাকায় বর্তমানে কর্মরত আছেন সেই এলাকার বাইরে অন্য কোথাও যেতে পারবেন না। এছাড়া শুক্রবার বা অন্য যেকোনো সরকারি ছুটির দিনও তারা ওই এলাকার বাইরে যেতে পারবেন না।
বার্তাবাজার/এসজে