করোনা সচেতনতায় শিল্প পুলিশের লিফলেট বিতরণ

করোনা ভাইরাসের সংক্রমণ রোধে জনসচেতনতায় ঢাকার সাভারের আশুলিয়ায় লিফলেট বিতরণ করেছে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-১। রবিবার (২২ মার্চ) উপজেলার বিভিন্ন এলাকায় পুলিশ সদস্যদের সঙ্গে নিয়ে লিফলেট বিলি করেন ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-১-এর পুলিশ সুপার সানা শামীনুর রহমান।

এসময় তিনি করোনায় আতঙ্কিত না হয়ে এই ভাইরাস থেকে সুরক্ষা পেতে পরিস্কার পরিচ্ছন্নতা, নিয়ম মেনে চলাসহ সচেতন হওয়ার পরামর্শ জানান।

পুলিশের এই কর্মকর্তা জানান, করোনা ভাইরাস সংক্রমণ রোধে সচেতনতায় সকাল থেকে আশুলিয়ার বেরন এলাকার এনভয় পোশাক কারখানায় ৫ হাজার শ্রমিকের মধ্যে এ ভাইরাস রোধে করনীয় বিষয়ে লিফলেট বিতরণ করা হয়েছে।

তিনি জানান, কোন শ্রমিকের মধ্যে সর্দি, কাশি ও জ্বর সহ করোনা ভাইরাসের যেকোন লক্ষণ দেখা গেলে আইইডিসিআর এর হটলাইনে (০১৯২৭-৭১১৭৮৪) যোগাযোগ করার পরামর্শ দেয়া হয়েছে।

এছাড়া আগামি কয়েকদিন আশুলিয়া শিল্পাঞ্চল এলাকার ৮ লাখ শ্রমিকের মধ্যেই সচেতনতামূলক এই লিফলেট বিতরণ করা হবে বলেও জানান পুলিশ সুপার সানা শামীনুর রহমান।

লিফলেট বিতরণকালে এসময় আরো উপস্থিত ছিলেন ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-১, আশুলিয়া ঢাকা এর অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদ নাসের জনি ও পরিদর্শক মাহমুদুর রহমান সহ অন্যান্য পুলিশ কর্মকর্তারা।

কেএ/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর