সিলেট ফাঁকা, রাস্তাঘাট মার্কেট বন্ধ ঘোষণা

নোভেল করোনা ভাইরাস প্রাদুর্ভাব এর আশংকায় দেশের অন্যতম লন্ডন খ্যাত নগরী সিলেট এর অবস্থা অনেকটাই নীরব বিশেষ প্রয়োজন ছাড়া কেউ বের হচ্ছেন না, আজ রবিবার সকাল থেকেই নগরীর আম্বরখানা,চৌহাট্রা,রিকাবি বাজার,জিন্দাবাজার পয়েন্ট সহ প্রায় সব এলাকাতেই মানুষের আনাগোনা তেমন একটা চোখে পড়েনি।

গত ফেব্রুয়ারি মাস থেকে এ পর্যন্ত সিলেট বিভাগে বিদেশ থেকে দেশে এসেছেন ২৬ হাজার ৮৪৩ জন তবে অনেকেই দেশ ত্যাগ করেছেন, হোম কোয়ারেন্টিনে আছেন ১৬ শত ৮০ জন।গত ২৪ ঘন্টায় সিলেটে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে ২৩৬ জনকে সিলেট স্বাস্থ্য বিভাগের পরিচালক ডাক্তার আনিসুর রহমান বার্তাবাজার কে এই তথ্য নিশ্চিত করেন।

এবং ৬১ বছর বয়সী যুক্তরাজ্য ফেরত এক নারীর করোনা সন্দেহে মৃত্যু হয়েছে আজ সিলেটে , আজ সন্ধ্যার পর জরুরী এক সভায় নগরীর ব্যবসায়ীরা সকল মার্কেট বন্ধ করার ঘোষণা দিয়েছেন। আগামীকাল সোমবার থেকে শুক্রবার পর্যন্ত নগরীর সকল মার্কেট বন্ধ থাকবে।

বার্তাবাজার কে এই তথ্য নিশ্চিত করেছেন মহানগর ব্যবসায়ী কল্যাণ পরিষদের সভাপতি ও আল-হামরা মার্কেট ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আব্দুর রহমান রিপন। তবে আগামি শনিবার থেকে পরিস্থিতি বিবেচনা করে দোকানপাট খোলা থাকবে বলে তিনি জানান।

কেএ/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর