ভুল করলে ক্ষমা চাইবার মত সৎ সাহসও আমার আছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

‘করোনা প্রতিরোধে ঢাকা বিমানবন্দরের মত ব্যবস্থা উন্নত দেশগুলোতেও নেই।’ উক্তিটি পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলমের বলে সম্প্রতি ফেসবুকে ভাইরাল হয়ে গিয়েছে। প্রতিমন্ত্রীর ছবি সংবলিত উক্তিটি এখন ঘুরে বেড়াচ্ছে সারা দেশের ফেসবুকে। কিন্তু উক্তিটি তার নয় বলে দাবী করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

রোববার (২২ মার্চ) রাতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী তার ফেসবুকে লেখেন ‘আমি এসব কোথাও লিখিনি।’

তিনি তার ফেসবুকের ওই স্ট্যাটাসে জানান, ‘আমি বিমানবন্দরে পরীক্ষা নিয়ে আমার এবং আমার পরিচিত একজনের অভিজ্ঞতা নিয়ে ১৪ মার্চ ফেসবুকে কি লিখেছি তা পড়ে দেখতে পারেন। এটা কারা কি উদ্দেশ্যে করেছেন তা সহজেই অনুমান করা যায়। যারা আমাকে চেনেন এবং জানেন তারা আশাকরি মানবেন যে আমি অযৌক্তিক কথা খুব কমই বলেছি। এবং ভুল করলে ক্ষমা চাইবার মত সৎসাহসও আমার আছে।’

তিনি আরো লিখেন, ‘ভালো থাকুন সুস্থ থাকুন। নিজেরা বিভ্রান্ত না হই, অন্যকে বিভ্রান্ত না করি।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর