পানিতে ডুবে দুই বোনের মৃত্যু

ফরিদপুরের সদর উপজেলায় পানিতে ডুবে দুই শিশু মারা গেছে। তারা সম্পর্কে আপন চাচাতো বোন। রবিবার (২২ মার্চ) দুপুরে উপজেলার কানাইপুরের রামখন্ড গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলো, ওই এলাকার মো. মুরাদ মোল্যার মেয়ে মনিরা খানম (১১) ও জাকির মোল্যার মেয়ে খাদিজা (৭)।

রামখন্ড গ্রামের স্থানীয় বাসিন্দা মো. লিয়াকত আলী মোল্যা জানান, দুপুর ১টার দিকে বাড়ির পাশের একটি পুকুরে গোসল করতে যায় মনিরা ও খাদিজা। কিছুসময় পর লোকজনের চিৎকার শুনে পরিবারের সদস্যরা পুকুরে গিয়ে অনেক খোঁজাখুঁজি করে ডুবন্ত অবস্থায় ওদের লাশ উদ্ধার করে।

এ ঘটনায় মুরাদ মোল্যা ও জাকির মোল্যার বাড়ীতে শোকের ছায়া নেমে এসেছে।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর