রাজ্জাক বসছেন বিসিবি নির্বাচকের চেয়ারে!

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের তারকা স্পিনার আব্দুর রাজ্জাক বসছেন জাতীয় দলের নির্বাচক প্যানেলে। হাবিবুল বাশার ও মিনহাজুল আবেদীন নান্নুকে নিয়ে গঠিত প্যানেলে তৃতীয় সদস্য হিসাবে যোগদান করার প্রস্তাব পেয়েছেন তিনি।

জানা যায়, ২০১৬ সালে প্রধান নির্বাচক পদ থেকে সড়ে যাওয়ার পর থেকে দুই সদস্য দিয়েই চলছে নির্বাচক কমিটি। রাজ্জাক ছাড়াও আরও দু’জন পেয়েছেন এই প্রস্তাব। তারা হলেন, জাতীয় দলের সাবেক ওপেনার শাহরিয়ার নাফিস এবং সাবেক স্পিনার মঞ্জুরুল ইসলাম।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান জানান, হাবিবুল বাশারকে বলেছিলাম রাজ্জাকের সঙ্গে কথা বলতে। লীগের খেলার কারণে রাজ্জাক সিদ্ধান্ত নিতে সময় চেয়েছে। সে বোধহয় আরও লীগে খেলতে চায়।

এ বিষয়ে জানতে চাইলে রাজ্জাক জানান,তার সাথে এ বিষয়ে কথা হয়েছে। আপাতত খেলা স্থগিত আছে বলে তিনি সময় নিয়েছেন।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর