টাঙ্গাইলে “করোনাভাইরাস প্রতিরোধে করণীয় শীর্ষক প্রেস ব্রিফিং
রোববার দুপুরে টাঙ্গাইলে জেলা প্রশাসনের আয়োজনে “করোনাভাইরাস প্রতিরোধে আমাদের করণীয় ও বর্তমান অবস্থা” শীর্ষক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে জেলা প্রশাসন আয়োজিত জেলা প্রশাসক মোঃ শহীদুল ইসলামের সভাপতিত্বে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রেস ব্রিফিংয়ে বক্তব্য রাখেন টাঙ্গাইল জেলা পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়,জেলা সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ ওয়াহীদুজ্জামান, জেলা তথ্য কর্মকর্তা কাজী গোলাম আহাদ, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ প্রমুখ। এসময় করোনা ভাইরাস প্রতিরোধ বিষয়ে ও জেলায় করোনাভাইরাসের সার্বিক চিত্র গণমাধ্যম কর্মীদের নিকট তুলে ধরেন ।দেশের এমন পরিস্থিতিতে যাতে কেউ অপ-প্রচার বা গুজব ছড়াতে না পারে সে ব্যপারে গণমাধ্যম কর্মীদের সজাগ থেকে সকলকে ঐক্যবদ্ধ হয়ে এ জাতীয় দূর্যোগ মোকাবেলা করার আহ্বান জানান তিনি।
তিনি বলেন,এখন পর্যন্ত টাঙ্গাইলে করোনা ভাইরাসে কেউ আক্রান্ত হয়নি।টাঙ্গাইলে লকডাউনের মতো কোন অব¯’া হয়নি। হলে তখন সিদ্ধান্ত নেয়া হবে বলে জানান তিনি।
কেএ/বার্তাবাজার