সিরাজগঞ্জে পণ্যের দাম বেশি নেওয়ায় ব্যবসায়ীকে জরিমানা
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা বাজারে পণ্যের দাম বেশি নেওয়ায় মো. করিম নামে এক ব্যবসায়ীর নিকট থেকে ১০ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, রোববার বিকেলে করোনা ভাইরাসের প্রভাবে করিম নামে এক ব্যবসায়ী ক্রেতাদের নিকট পণ্যদ্রব্য বেশি দামে বিক্রয় করায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ প্রসঙ্গে রায়গঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট সুবীর কুমার দাশ বলেন, করোনার প্রভাবে কোন ব্যবসায়ী যদি অধিক মূল্যে পণ্যদ্রব্য বিক্রয় করে তাহলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। উপজেলার বিভিন্ন বাজারে ব্যবসায়ীরা বেশি মূল্যে পণ্যদ্রব্য বিক্রয় করলে উপজেলা প্রশাসনকে অবহিত করা জন্য জনসাধারণকে অনুরোধ জানান।
কেএ/বার্তাবাজার