গোপালগঞ্জে করোনা প্রতিরোধে রিক্সা-ভ্যান চালকদের মাঝে বিনামূল্যে মাস্ক বিতরণ

মহামারী করোনা ভাইরাস প্রতিরোধে ও গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে গোপালগঞ্জ রিক্সা-ভ্যান চালক শ্রমিক ইউনিয়ন রেজিঃ নং-৩০৫৪ -এর নিজস্ব উদ্যোগে তৈরি মাস্ক রিক্সা-ভ্যান চালকদের মাঝে বিনামূল্যে বিতরণ করা হয়েছে।

রোববার বিকালে শহরের কবর স্থান রোডস্থ নিজস্ব কার্যালয়ের সামনে প্রায় দেড় শতাধিক রিক্সা- ভ্যান চালকদের মাঝে এ মাস্ক বিতরণ সহ করোনা ভাইরাস প্রতিরোধে তাদেরকে সচেতনতা মূলক পরামর্শ দেওয়া হয়েছে।

এ সময় গোপালগঞ্জ রিক্সা-ভ্যান চালক শ্রমিক ইউনিয়ন,রেজিঃ নং-৩০৫৪ -এর প্রধান উপদেষ্টা মোঃ রফিক মুন্সী,সভাপতি মোঃ ইনামুল হক,সাধারণ সম্পাদক জেসমিন আক্তার,ক্রীড়া বিষয়ক সম্পাদক মাহফুজুর রহমান,সদস্য মজিবুর মুন্সী,বাচ্চু মোল্লা, রমজান আলী প্রমুখ উপস্থিত ছিলেন।

কেএ/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর