সারাদেশের সকল গুরুত্বপুর্ণ সংবাদ মাধ্যমে গাইবান্ধার সাদুল্লাপুর লকডাউন করা হয়েছে মর্মে সংবাদ প্রকাশিত হলেও তা মিথ্যা বলে দাবী করছে গাইবান্ধার জেলা প্রশাসক আব্দুল মতিন। এ নিয়ে সাদুল্লাপুরবাসীর মধ্যে শুরু হয়েছে ধোঁয়াশা।
রোববার (২২ মার্চ) বিকালে গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ নবী নেওয়াজ তার সাক্ষরিত একটি বিজ্ঞপ্তিতে লকডাউনের বিষয়টি জানান। সেখানে উল্লেখ করা হয়, যুক্তরাষ্ট্র প্রবাসী ২ ব্যক্তি উপজেলার হাবিবুল্লাপুর গ্রামে বিয়ে বাড়িতে বেড়াতে আসেন। পরে গতকাল (২১ মার্চ) অনুষ্ঠিত উপ-নির্বাচনেও অংশ নেন। কিন্তু আজ দুজনের শরীয়ে কোভিড-১৯ বা করোনা ভাইরাসের উপস্থিতি পাওয়ায় তাদেরকে আইসোলেশনে নেয়া হয়েছে।
তারা বিভিন্ন গনজমায়েতে যাওয়ায় সারা উপজেলা সংক্রমিত হতে পারে ভেবে ইউএনও এই লকডাউনের ঘোষণা দিয়েছিলেন।
কিন্তু সন্ধায় জেলা প্রশাসক আব্দুল মতিন জানায়, দু’জন আক্রান্ত হয়েছে ঠিকই কিন্তু সাংবাদিকদের সাদুল্লাপুর এখনও স্বাভাবিক আছে।
একই সাথে তিনি জানান, একটি চিঠি প্রচার করা হয়েছে। সেটি আমার কাছে এসেছে। এ বিষয়ে খোঁজ নিয়ে যথাযত ব্যবস্থা গ্রহণ করা হবে।
বার্তাবাজার/এসজে