২৫ মার্চ থেকে সারা দেশে মার্কেট-শপিংমল বন্ধ ঘোষণা

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে আগামী ২৫-৩১ মার্চ পর্যন্ত সারা দেশের শপিংমল ও মার্কেট বন্ধ ঘোষণা দিয়েছে কেন্দ্রীয় দোকান মালিক সমিতি। তবে খোলা থাকবে নিত্যপণ্য ও ওষুধের দোকান।

রোববার (২২ ফেব্রুয়ারি) দোকান মালিক সমিতির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

দেশে নতুন করে আরও ৩ জন করোনাভাইরাস আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে একজন নারী ও দুইজন পুরুষ।
রোবাবর বিকালে নিয়মিত ব্রিফিংয়ে একথা জানান আইইডিসিআর এর পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা।

এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২৭ জনে। তবে এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫ জন।

গাইবান্ধা জেলার সাদুল্লাপুরের হবিবুল্লাপুরে দুই আমেরিকা প্রবাসীর আত্মীয় করোনা পজেটিভ শনাক্ত হওয়ায় ওই উপজেলাকে লকডাউনের সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন।

এরআগে মাদারীপুরের শিবচর লকডাউন করা হয়েছে।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর