ম্যাজিস্ট্রেট আসছে দেখে দোকান রেখে পালালেন দোকানীরা

করোনা ভাইরাস আতঙ্কে নিত্য প্রয়োজনীয় খাদ্যদ্রব্য মূল্যের দাম যাতে কেউ বৃদ্ধি করতে না পারে সেজন্য দিনাজপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে নজরদারী করা হচ্ছে বিভিন্ন খাদ্যদ্রব্যের দোকান গুলোতে।

রবিবার (২২ মার্চ) বিকালে দিনাজপুর জেলা প্রশাসকের নির্দেশকক্রমে শহরের বিভিন্ন জায়গায় ৩টি ম্যাজিস্ট্রেট টীম ভ্রাম্যমানভাবে বাজার পরিদর্শন করেন।

শহরের চকবাজারে ম্যাজিস্ট্রেট আসার খবর শুনেই অনেক দোকানদার দোকান বন্ধ করে পালিয়ে যায়! সহকারি কমিশনার এমদাদুল হক শরীফ এর নেতৃত্বে এ সময় দিনাজপুর শহরের চকবাজারে বিভিন্ন দোকান ঘুরে পণ্য দ্রব্যের তালিকা না থাকায় ও দাম বেশি রাখায় ৪টি মুদি দোকানকে সাড়ে ৫ হাজার টাকা জরিমানা করেন।

সহকারি কমিশনার এমদাদুল হক শরীফ বলেন, “জেলা প্রশাসক মহোদয়ের সার্বিক নিদের্শনায় আমরা জেলার বিভিন্ন জায়গায় বাজার মনিটরিং করছি। করোনা ভাইরাস আতঙ্কে যাতে করে কোনো দোকানদার বিভিন্ন খাদ্য দ্রব্যের দাম বেশি রাখতে না পারে সেজন্যই আমাদের বাজার মনিটিং করা।

তিনি আরও বলেন, “এই অভিযান অব্যাহত থাকবে। আমরা আজকে ৪টি দোকানকে সাড়ে ৫ হাজার টাকা জরিমানা করেছি পণ্য দ্রব্যের তালিকা না রাখা ও দাম বেশি রাখার অভিযোগে। আগামীতে প্রতিটি বাজারে আমরা এরকম কার্যক্রম পরিচালনা করব। করোনা ভাইরাস নিয়ে আতঙ্কিত না হওয়ারও পরামর্শ দেন তিনি।”

কেএ/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর