করোনার গুজব সৃষ্টিকারী ইফতেখারকে ৩ দিনের রিমান্ড

করোনাভাইরাসে মৃত্যু নিয়ে গুজব সৃষ্টির অভিযোগে গ্রেফতার চট্টগ্রামের চিকিৎসক ইফতেখার আদনানকে ৩ দিনের রিমান্ড দিয়েছেন আদালত।

রবিবার (২২ মার্চ) বিকেলে মেট্রোপলিটন ম্যাজিষ্টেট আবু সালেম মোহাম্মদ নোমান এ সংক্রান্ত আদেশ দেন।

এরআগে, গ্রেফতার আদনানকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে তিনদিনের আবেদন মঞ্জুর করেন বিচারক।

এরআগে, তথ্যপ্রযুক্তি আইনের মামলায় গতকাল রাতে ডাক্তার ইফতেখার আদনানের গ্রেফতার দেখানো হয়। করোনায় আক্রান্ত হয়ে অনেক মানুষের মৃত্যু হয়েছে দাবি কোরে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়ানোর অভিযোগে শনিবার বিকেলে তাকে আটক করে পুলিশ।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর