নাটোরে করোনা সন্দেহে কয়েদিকে কারা হাসপাতালে ভর্তি

নাটোরে কারাগারে এক কয়েদির শরীরে করোনা ভাইরাসে আক্রান্ত সন্দেহে কারা হাসপাতালের আইসোলেশন বেডে ভর্তি করা হয়েছে। ঐ কয়েদি সদর উপজেলার বাসিন্দা।

নাটোর জেলা কারাগারের সুপারিনটেন্ট (জেল সুপার) আব্দুল বারেক জানান, নাটোর সদর থানার একটি মারামারি মামলার এক আসামি গত ৪/৫ দিন আগে জ্বর, সর্দি-কাশি, গলাব্যথা, মাথা ব্যথায় আক্রান্ত হন। এরপর তার সমস্যার কথা জানতে পেরে প্রথমে তাকে কারা চিকিৎসকের মাধ্যমে চিকিৎসা দেওয়া হয়।

এরপর তাকে কারা হাসপাতালের আইসোলেশন বেডে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছিল। রবিবার ওই ব্যক্তি আরো বেশী অসুস্থ্য হয়ে পড়লে তাকে চিকিৎসা দেওয়া হয়। তবে এটা করোনা ভাইরাস কিনা তা তিনি জানাতে পারেননি।

তিনি বিষয়টি জেলা প্রশাসক, সিভিল সার্জন, পুলিশ সুপার, সরকারি কৌঁসুলি ও সংশ্লিষ্ট বিচারককে অবহিত করেছেন। আপাতত ওই আসামিকে জামিনে মুক্ত করা ও একই সঙ্গে তাকে পুলিশ হেফাজতে ‘হোম কোয়ারেন্টিনে’ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

কেএ/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর