লকডাউন হলো সাদুল্লাপুর

দেশের করোনা পরিস্থিতি ক্রমশ ভয়াবহতার দিকে যাচ্ছে। কয়েকদিন আগে মাদারীপুরের শিবচর লকডাউন হয়েছিল। এবার গাইবান্ধা জেলার সাদুল্লাপুর উপজেলাও হাটলো শিবচরের পথে।

উপজেলার হবিবুল্লাপুর গ্রামের আমেরিকা প্রবাসীর দুই আত্মীয়ের করোনা পজেটিভ শনাক্ত হওয়ায় রবিবার (২২ মার্চ) সমগ্র উপজেলাকে লকডাউন করে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে উপজেলা প্রশাসন। সাদুল্লাপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. নবীনেওয়াজ লকডাউনের ঘোষণা দিয়েছেন।

ইউএনও’র দেয়া আদেশপথে বলা জানাও হয়, উপজেলার হবিবুল্লাপুর গ্রামের বাসিন্দা কাজল মণ্ডলের বোনের বিয়েতে তাদের আমেরিকা প্রবাসী দুই আত্মীয় এসেছিলেন। কয়েকদিনের মাঝে তারা দুজনই করোনা পজিটিভ শনাক্ত হয়। আবার অতি সম্প্রতি গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর-পলাশবাড়ী) আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হয়।

ওই বিয়ের অনুষ্ঠানে অংশ নেয়া অংসখ্য লোক নির্বাচনে অংশ নিয়েছেন বলে জানা গেছে। ফলে সাদুল্লাপুরে করোনাভাইরাসের দ্রুত সংক্রমণ ঘটতে পারে বলে আশংকা করা যাচ্ছে। যার দরুন এলাকার মানুষের সুরক্ষার জন্য সাদুল্লাপুর লকডাউনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর