পরকীয়া প্রেমিকা নিয়ে ইতালি ভ্রমন, করোনা নিয়ে দেশে ফিরলেন

নিজের বিয়ে করা স্ত্রীকে না জানিয়ে পরকীয়া প্রেমিকার সঙ্গে ইতালি ঘুরতে গিয়ে চরম মাশুল গুনছেন এক ব্যক্তি। ভ্রমন শেষে দেশে ফিরেছেন ঠিকই কিন্তু শরীরে করে নিয়ে এসেছেন প্রাণঘাতী ভাইরাস করোনা।

৩০ বছর বয়সী ওই বৃটিশ নাগরিক আপাতত কোয়ারেন্টিনে আছেন।

স্ত্রীকে জানিয়েছিলেন ব্যবসার কাজে তিনি ব্রিটেনের অন্য এক জায়গায় যাচ্ছেন। কিন্তু প্রেমিকার সাথে আনন্দময় সময় কাটাতে চলে গিয়েছিলেন ইতালিতে। প্রেমিকার সাথে ভ্রমণ শেষে নিজের শরীরে করে যে করোনাভাইরাস নিয়ে এসেছেন তা মোটেও টের পাননি তিনি।

দেশে ফিরে চিকিৎসকের কাছে গিয়ে করোনায় আক্রান্ত হয়েছেন শুনে ভয় পেয়ে যান তিনি। পরে ডাক্তারদের কাছে ইতালি যাওয়ার পুরো ঘটনা খুলে বলেন।

তার প্রেমিকার নাম পরিচয় প্রকাশ করেননি বলে এখনও জানা সম্ভব হয়নি তিনিও করোনায় আক্রান্ত কি না।

এখন পর্যন্ত ইতালি ভ্রমনে যাওয়ার ব্যাপারে স্ত্রীকে কিছু না বলাও ওই ব্যক্তির স্ত্রীও বুঝতে পারছেন না, কীভাবে তার স্বামীর শরীরে সংক্রমিত হলো করোনাভাইরাস। কারণ এখনও তিনি জানেন ব্যবসার কাজে ভ্রমণে গিয়েই তার স্বামী করোনার শিকার হয়েছে।

স্ত্রী ও ওই ব্যক্তিকে আপাতত বাড়িতেই রাখা হয়েছে কোয়ারেন্টিনে।

কিন্ত করোনার আতঙ্কের মধ্যেও ওই ব্যক্তি বেশি চিন্তিত নিজের পরকীয়া সম্পর্ক নিয়ে। তার স্ত্রী জানতে পারলে কী হবে, তা নিয়েই ভয় পাচ্ছেন ওই ব্যক্তি।

তথ্যসূত্র: নিউইয়র্ক পোস্ট ও দ্যা ডেইলি মেইল

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর