শরীয়তপুরে ২৪ ঘন্টায় ৫৮ জন হোম কোয়ারেন্টাইনে

শরীয়তপুরে ২৪ ঘন্টায় ৫৮ জন হোম কোয়ারেন্টাইনে, হোমকোয়ারেন্টাইনে না থাকায় বিভিন্ন সময় ৮জন প্রবাসীদেরকে ১ লক্ষ ৬২ হাজর ৯শ টাকা জরিমানা করেছেন ভ্রাম্মমান আদালত। বেশির ভাগ হাট বাজার গুলো তেমন কোন ভির লক্ষ কারা যায়নি । কাচা বাজার মুদির দোকানে কিছুটা ভির থাকলেও অন্যঅন্য দোকানে ভির দেখা মিলেনি।

শরীয়তপুরে গত ২৪ ঘন্টায় নতুন করে ৫৮ জনকে হোমকোয়ারেন্টাইনে রাখা হয়েছে। ২ সপ্তাহ পার হওয়ায় ১১৪ জনকে কোয়ারান্টাইন থেকে অব্যহতি দেওয়া হয়েছে। রবিবার দুপুর ৩টা পর্যন্ত জেলায় মোট ৩৬৪ জনকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। ১মার্চ থেকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে ৫২২ জনকে।

জেলার ৬টি উপজেলায় ৩০টি আইসোলেশন শয্যা ও ১০০ টি কোয়ারেন্টাইন শয্যা প্র¯‘ত রাখা হয়েছে। জেলায় এখনো পর্যন্ত কোন করোনা ভাইরাস আক্রান্ত বা সন্দেহজনক কেউ সনাক্ত হয়নি। সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ডা. আব্দুর রশিদ এ তথ্য নিশ্চিত করেছেন।

এদিকে গত এক সপ্তাহে কোয়ারেন্টাইনে না থেকে বাহিরে ঘুরাঘুরি করায় শরীয়তপুর সদর উজেলায় ২জন ,জাজিরা ১ ,নড়িয়া ১, ভেদরগঞ্জ ৩, ডামুড্যা ১ শরীয়তপুর জেলায় মোট ৮ জনকে ভ্রাম্মমান আদালত ১লক্ষ ৬২ হাজার ৯শ টাকা জরিমানা করেছে।

অন্যদিকে করোনা আতংকের সুযোগে নিত্য প্রয়োজনীয় পন্যের দাম বাড়ানোর কারনে নড়িয়া উপজেলার বিভিন্ন বাজারের ৮টি প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর । ২১ হাজার টাকা।জেলার নিত্য প্রয়োজনীয় জিনিস পত্রের দাম বৃদ্ধি করার দায়ে মোবাইল কোডর মাধ্যমে ৩লক্ষ ১৫ হাজার ৫শ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদলত।

কেএ/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর