করোনা সন্দেহে মৃত নারীর দাফন সম্পন্ন

সিলেট শহীদ শামসুদ্দীন হাসপাতালের করোনা আইসোলেশন ইউনিটে চিকিৎসাধীন থাকা যুক্তরাজ্য ফেরত ৬১ বছর বয়সী এক নারী আজ ভোরে মারা গিয়েছিলেন। এই মহিলাকে আজ দুপুরে সংক্রমক ব্যধি আইন অনুযায়ী কঠোর নিরাপত্তায় হযরত মানিকপীর (রঃ) টিলায় দাফন করা হয়েছে।

আইনশৃংখলা রক্ষাকারী বাহিনী ও পরিবারের সদস্যদের উপস্থিতিতে এই দাফন কার্য সম্পন্ন হয়।গত ৪ মার্চ তিনি যুক্তরাজ্য থেকে দেশে ফিরেছিলেন। আজ রবিবার আইইডিসিআর থেকে লোকজন এসে তার রক্ত পরীক্ষার নমুনা সংগ্রহের কথা ছিল, তবে তারা পরীক্ষার জন্য মৃত নারীর মুখের লালা সংগ্রহ করেছেন তা বার্তবাজার কে জানিয়েছেন অত্র হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল ডাঃ ইউনুছুর রহমান।

কেএ/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর