হোম কোয়ারেন্টাইনে হাসপাতালের চিকিৎসক

হোম কোয়ারেন্টাইনে রয়েছেন গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের এক চিকিৎসক। হাসপাতালে চর্ম ও যৌন রোগ বিভাগের কর্মরত আছেন এ চিকিৎসক।

শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. খলিলুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। হাসপাতাল পরিচালক ডা. খলিলুর রহমান বলেন, ওই চিকিৎসক ঠান্ডা কাশিতে ভুগছেন।

তিনি নিজেই হোম কোয়ারেন্টাইনে থাকার কথা জানিয়ে হাসপাতালে আসবেন না বলে জানিয়েছেন। তার মনে সন্দেহ থাকায় বিষয়টি আইসিডিআরকে জানানো হয়েছে। তারা রোববার স্যাম্পল নিবেন বলে জানিয়েছেন। পরীক্ষা নিরীক্ষার পর বিষয়টি বুঝা যাবে।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর