করোনা: ঘর থেকে বের হলেই পুলিশের পিটুনি!

ঘাতক করোনাভাইরাস থেকে দেশের মানুষকে বাঁচাতে ভারতজুড়ে চলমান ‘জনতা কারফিউ’ প্রতিদিনের মত আজ রোববারেও (২২ মার্চ) কার্যকর। দিনের ১৪ ঘন্টা সময় সব ধরণের কাজ কর্ম বন্ধ রাখা হয়েছে।

এরই মাঝে আয রোববার সকালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর টুইটার বার্তায় দেশের মানুষের প্রতি আহবান করে বলা হয় ‘আসুন, আমরা সবাই এই কার্ফুর অংশীদার হই, যা কোভিড-নাইনটিন মোকাবিলার লড়াইকে আরও তরান্বিত করবে। এই পদক্ষেপ আগামীতে আমাদেরই সহায়তা করবে। বাসায় থাকুন, সুস্থ থাকুন।’

সাড়াও মিলেছে সরকার প্রধানের এমন ডাকে। কিছু কিছু লোক অবশ্য আগের মতই রাস্তায় ঘুরাঘুরি করছে রাস্তায়। তবে রাস্তায় এসে শাস্তিস্বরূপ পুলিশের লাঠির আঘাতও ভোগ করছে তারা। সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন কিছু ভিডিও দেখা যাচ্ছ।

গত বৃহস্পতিবার ভারতে ‘জনতা’ কারফিউ এর ডাক দেয়া হয়।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর