ক্রিকেটের অন্যতম সহযোগী ব্যক্তিত্ব রেজা ই করিম আর নেই

স্বাধীনতার তিন বছর পর প্রতিষ্ঠিত বাংলাদেশ ক্রিকেট কন্ট্রোল বোর্ডের একজন অন্যতম শীর্ষকর্তা, বাংলাদেশের ক্রিকেটের অন্যতম সহযোগী ব্যক্তিত্ব রেজা ই করিম মারা গেছেন।

রোববার (২২ মার্চ) ভোরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

সদ্য প্রয়াত রেজা ই করিমকে খুব কাছ থেকে যারা দেখেছেন এবং তার সম্পর্কে জানেন এমন একজন ব্যক্তিত্ব আহমেদ সাজ্জাদুল আলম ববি। ধরা হয়, সাজ্জাদুল আলম ববিই বাংলাদেশের ক্লাব ক্রিকেটের সর্বকণিষ্ঠ ম্যানেজার ছিলেন, সত্তরের দশকের শেষদিকে (১৯৭৮ সালে) শুরু থেকে আবাহনী লিমিটেডের ম্যানেজার ছিলেন দীর্ঘদিন।

দেশের ক্রিকেটকে এগিয়ে নেওয়া ও মানুষের মধ্যে এই খেলা জনপ্রিয়তা করার জন্য হাতে গোনা যে কয়েকজন ব্যক্তি আছেন তাদের মধ্যে অন্যতম অবদান রেখেছিলেন রেজা ই করিম। তার প্রয়াণে দেশের ক্রিকেটে নেমে এসেছে শোকের ছায়া।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর