আইসোলেশনে থাকাবস্থায় মারা যাওয়া সিলেটের নারীর নমুনা সংগ্রহ করা হয়েছে। পরীক্ষা করে নিশ্চিত করা হবে তিনি আসলেই করোনা আক্রান্ত হয়ে মারা গিয়েছেন কিনা। সংবাদ সন্মেলন করে রোববার (২২ মার্চ) দুপুরে এই তথ্য জানিয়ছেন আইইডিসিআর পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা।
৪ঠা মার্চ লন্ডন থেকে দেশে ফেরা ঐ নারী রোববার ভোরে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে প্রস্তুতকৃত করোনা আইসোলেশন সেন্টারে মারা যান। ২০ মার্চ তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন।
সিভিল সার্জন ডা. প্রেমানন্দ মণ্ডল জানান, আজ (২২ মার্চ) ঢাকা থেকে আইইডিসিআর’র লোক সিলেটে এসে তার রক্তের নমুনা সংগ্রহ করবে বলে কথা ছিল কিন্তু এর আগেই তিনি মারা গেলেন। মৃত্যুর পর অবশ্য পরীক্ষার জন্য তার শরীর থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে।
বার্তাবাজার/এসজে