খুলে দেয়া হচ্ছে চীনের প্রেক্ষাগৃহ

চীনের উহান শহর থেকে সর্বপ্রথম চীনেই করোনাভাইরাস আক্রমণ করে। মুহুর্তের মধ্যেই চীনাদের জীবন বিপন্ন হয়ে ওঠে। সমাগম এড়াতে বন্ধ হয়ে যায় দেশের সব সিনেমা হল। তবে দুই মাসের ব্যবধানে করোনা পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে নিয়েছে দেশটি। জীবনযাত্রাও এখন স্বাভাবিক। এ কারণে দেশটির থিয়েটারগুলো খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

হলিউড রিপোর্টারের তথ্য অনুযায়ী, এ মাসের শেষে চীনের প্রায় ৭০ হাজার প্রেক্ষাগৃহ চালু হবে। আর এ সপ্তাহে চালু হওয়ার কথা রয়েছে বেশ কয়েকটি।

এদিকে, ফোর্বসের তথ্যমতে, হলিউডের বিখ্যাত ‌‘হ্যারি পটার’- চলচ্চিত্রের আট কিস্তি থ্রিডি আকারে মুক্তি দেওয়া হচ্ছে চীনে। থাকছে আরও বেশ কয়েকটি পশ্চিমা ছবির চাইনিজ সংস্করণ।

আর এ কারণে প্রেক্ষাগৃহগুলো নতুন করে সাজানো চলছে। এতে এখন শোভা পাচ্ছে বিভিন্ন ছবির পোস্টার।

অন্যদিকে, দর্শকদের সচেতন থাকতে বলা হয়েছে। মাস্ক ছাড়া সিনেমা হলে ঢোকার অনুমতি নেই। হলে ঢোকার আগের সবার শরীরের তাপমাত্রাও মাপা হবে।

গত ডিসেম্বরের শেষ দিকে দেশটির হুবেই প্রবেশের উহানে প্রথম পাওয়া যায় করোনা ভাইরাস। এরপর মহামারি আকারে এটি ছড়িয়ে যায়। এতে সারা বিশ্বে এখন পর্যন্ত ৩ লাখ ১১ হাজার জন আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ১৩ হাজারেরও বেশি মানুষ।

সূত্র: চায়না, ফোর্বস ও হলিউড রিপোর্টার

বার্তা বাজার / ডাব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর