করোনাভাইরাস নিয়ে এখন বাংলাদেশের সকল মানুষের চোখ আইইডিসিআর উপর। কখন তারা ব্রিফিং করবে আর কখন সর্বশেষ আপডেট জানতে পারবে। এটা নিয়ে মানুষের মধ্যে আগ্রহ তৈরী হয়েছে। আজ বোবরার (২২ মার্চ) করোনা পরিস্থিতি নিয়ে নিয়মিত ব্রিফিং হবে না, সকাল থেকে এমনটাই জানিয়েছিল আইইডিসিআর। তবে, দুপুর দেড়টায় হঠাৎ খবর দেয়া হলো, দুই ঘণ্টা পরেই ব্রিফিং।
তিনদিন বাদে আবারো সাংবাদিকদের সামনে আসলেন আইইডিসিআর পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা। অসুস্থ থাকায় এই ক’দিন তিনি বিশ্রামে ছিলেন।
ব্রিফিংয়ে তিনি শঙ্কা এবং সম্ভাবনা দুই ধরণের খবরই দিলেন। জানালেন, গত ২৪ ঘণ্টা দেশে নতুন করে ৩ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। সব মিলিয়ে ২৭ জন। নতুন করে আর কেউ মারা যাননি। তবে আক্রান্তদের মধ্যে আরো ৩ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন বলেও জানালেন তিনি। সব মিলিয়ে সুস্থ হয়ে ফিরলেন ৫ জন। অর্থাৎ বর্তমানে ২০ জন করোনা রোগী আছে বাংলাদেশে।
বার্তা বাজার / এম এস