কারাগারেই আইসোলেশনে কয়েদি, বিপাকে পুরো কারাগার

কয়েদির শরীরে করোনা ভাইরাসের উপসর্গ দেখা দিয়েছে নাটোর জেলা কারাগারে। কারা হাসপাতালেরই আইসোলেশন বেডে ভর্তি থাকা ওই কয়েদির চিকিৎসা ব্যবস্থা না থাকায় তাকে জামিন দিয়ে হোম কোয়ারেন্টিনে রাখার পরিকল্পনা করছে কারা কর্তৃপক্ষ।

জানা যায়, নাটোর সদর থানার একটি মারামারি মামলার আসামী এই কয়েদির মাঝে ৫ দিন আগে মাথাব্যথা, জ্বর, সর্দি-কাশি দেখা যাওয়ায় তাকে কারা হাসপাতালেই ভর্তি করা হয়। এখনও তিনি সুস্থ হয়নি, বরং রোববার (২২ মার্চ) সকালের দিকে তার অবস্থার আরও অবনতি হয়। ডাক্তাররা তার দেহে করোনাভাইরাসের উপস্থিতি লক্ষ্য করেছেন।

নাটোর কারাগারের সুপার আব্দুল বারেক জানান, ডাক্তাররা বলছে ওই কয়েদির শরীরে করোনা ভাইরাস আছে। তাই সব কয়েদি ও কারা রক্ষীদের সুরক্ষার কথা চিন্তা করে আদালতের মাধ্যমে দ্রুত সময়ের মধ্যে কারাগার থেকে বাইরে পাঠানোর চেষ্টা করা হচ্ছে তাকে।

ওই কয়েদিকে আপাতত হোম কোয়ারেন্টিনে নেয়ার সিদ্ধান্ত হয়েছে এবং একই সঙ্গে কারাগারের সংশ্লিষ্টদের কোয়ারেন্টাইনে পাঠানোর বিষয়েও দ্রুত সিদ্ধান্ত নেয়া হবে বলে জানান নাটোর জেলা সিভিল সার্জন কাজী মিজানুর রহমান।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর