করোনা : সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সার্বক্ষণিক কর্মস্থলে থাকার নির্দেশ

প্রাণঘাতী করোনার প্রাদুর্ভাবের কারণে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় দেশের সব বিভাগ-জেলা-উপজেলায় কর্মকর্তা-কর্মচারীদের সার্বক্ষণিক উপস্থিত থাকতে নির্দেশ দেয়া হয়েছে। রোববার (২২ মার্চ) মন্ত্রিপরিষদ বিভাগের এক পত্রে এ নির্দেশনা দেয়া হয়েছে বলে সরকারি তথ্য বিবরণীতে বলা হয়েছে।

ওই পত্রে বলা হয়, করোনাভাইরাস (কোভিড-১৯) প্রতিরোধ ও এর প্রাদুর্ভাবজনিত যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবেলায় প্রয়োজনীয় সহযোগিতা প্রদানের লক্ষ্যে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বিভাগ/জেলা/উপজেলা পর্যায়ের সব সরকারি দফতরের কর্মকর্তা-কর্মচারীদের সার্বক্ষণিক কর্মস্থলে উপস্থিতি নিশ্চিতকরণের জন্য নির্দেশ প্রদান করা হয়েছে।

সরকারি একটি সূত্র জানায়, এই আদেশের ফলে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা যে যে এলাকায় বর্তমানে কর্মরত আছেন সেই এলাকার বাইরে অন্য কোথাও যেতে পারবেন না। অর্থাৎ : শুক্রবার বা অন্য যেকোনো সরকারি ছুটির দিনও তারা ওই এলাকার বাইরে যেতে পারবেন না।

বার্তা বাজার / ডাব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর