দেশ এক চরম মুহুত্তে উপনীত হয়েছে। কি হবে সামনের দিনগুলো এ নিয়ে মানুষের মধ্যে আতঙ্ক কাজ করছে। আজ রবিবার (২২ মার্চ) মন্ত্রিপরিষদ বিভাগের এক পত্রে নির্দেশনা দেয়া হয়েছে যেখানে বলা হয়েছে, করোনার প্রাদুর্ভাবজনিত কারণে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় দেশের সব বিভাগ-জেলা-উপজেলায় কর্মকর্তা-কর্মচারীদের সার্বক্ষণিক উপস্থিত থাকতে হবে । শুক্রবার বা অন্য যেকোনো সরকারি ছুটির দিনও তারা ওই এলাকার বাইরে যেতে পারবেন না।
এতে আরো বলা হয়, করোনাভাইরাস (কোভিড-১৯) প্রতিরোধ ও এর প্রাদুর্ভাবজনিত যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবেলায় প্রয়োজনীয় সহযোগিতা প্রদানের লক্ষ্যে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বিভাগ/জেলা/উপজেলা পর্যায়ের সব সরকারি দফতরের কর্মকর্তা-কর্মচারীদের সার্বক্ষণিক কর্মস্থলে উপস্থিতি নিশ্চিতকরণের জন্য নির্দেশ প্রদান করা হয়েছে।
বার্তা বাজার / এম এস