করোনাভাইরাস: বন্ধ ঘোষণা করা হলো যশোর পৌর এলাকায় দোকানপাট

করোনা ভাইরাসের কারণে আগামীকাল সোমবার (২৩ মার্চ) থেকে এক সপ্তাহ মুদি, খাবার এবং ওষুধের দোকান বাদে যশোর পৌর এলাকার সব দোকানপাট বন্ধের ঘোষণা দেয়া হয়েছে। একইসঙ্গে দুপুর ১টা পর্যন্ত কাঁচাবাজার খোলার রাখার নির্দেশ জারি করেছে যশোর পৌরসভা। পৌর মেয়র জহিরুল ইসলাম চাকলাদার রেন্টু এ তথ্য নিশ্চিত করেছেন।

পৌর মেয়র জানান, করোনাভাইরাস প্রাদুর্ভাব রোধে সতর্কতামূলক কাযর্ক্রমের অংশ হিসেবে আজ রবিবার (২২ মার্চ) পৌরভবনে যশোর পৌর এলাকার বিভিন্ন বাজারের ব্যবসায়ী ও বাজার কমিটির নেতাদের নিয়ে জরুরি সভা করা হয়েছে। ওই সভায় ব্যবসায়ীরা দেশের স্বার্থে আগামী এক সপ্তাহ দোকানপাট বন্ধ রাখতে সম্মতি হন। তবে মুদি, খাবার এবং ওষুধের দোকান খোলা থাকবে।

এছাড়া দুপুর ১টা পর্যন্ত কাচাবাজার খোলার রাখা হবে। যাতে মানুষ তাদের নিত্য প্রয়োজনীয় জিনিস কিনতে পারেন। এ বিষয়ে আজই জনগণকে জানানোর জন্য মাইকিং করে হবে।

বার্তা বাজার / এম এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর