সোমবার (২৩ মার্চ) থেকে মহামারী করোনা ভাইয়াস প্রতিরোধে ভারতের পশ্চিমবঙ্গের কলকাতাসহ সব পৌর এলাকা লকডাউন ঘোষণা করা হয়েছে। সোমবার থেকে এ ঘোষণা কার্যকর করা হবে।
ভারতের লাফিয়ে বাড়ছে করনা আক্রান্তের সংখ্যা। রোববার (২২ মার্চ) দুপুর পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৩০০ অতিক্রম করেছে। বেড়েছে মৃতের সংখ্যাও। দুপুর পর্যন্ত সেই সংখ্যা ৫। পশ্চিমবঙ্গ রাজ্যেও আক্রান্তের সংখ্যা বেড়ে ৪ এ দাঁড়িয়েছে। দেশটিতে করোনার সংক্রমণ রুখতে ১৪ ঘণ্টার জনতা কার্ফু চলছে সকাল থেকে।
বৃহস্পতিবার (১৯ মার্চ) রাতে জাতির উদ্দেশে দেওয়া এক ভাষণে নরেন্দ্র মোদি করোনা ভাইরাস মোকাবিলায় সকাল ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত জনতা কারফিউর ডাক দেন। প্রধানমন্ত্রীর এই জনতা কারফিউ পালনের ডাক নিয়ে দেশের বিরোধী রাজনৈতিক দলের নেতারা কটাক্ষ করলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে এর সমর্থনে ব্যাপক লেখালেখি হয়েছে।
বার্তা বাজার / এম এস