বাংলাদেশে করোনায় আক্রান্ত আরও ৩ জন, মোট ২৭

বাংলাদেশে আরও তিনজনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতরের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ২৭ জনে।

রোববার (২২ মার্চ) বিকেলে সাড়ে ৩টায় রাজধানীর বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ান্স অ্যান্ড সার্জন্স (বিসিপিএস) মিলনায়তনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদফতরের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ড. মীরজাদী সেব্রিনা ফ্লোরা।

এর আগে শনিবার (২১ মার্চ) আইইডিআরের নিয়মিত ব্রিফিংয়ে জানানো হয় দেশে এই ভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত মোট দুইজন মারা গেছেন। এছাড়া ভাইরাস শনাক্ত হয়েছে ২৪ জনের শরীরে।

বার্তা বাজার / ডাব্লিওএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর