সিলেট ওসমানী হাসপাতালে দর্শনার্থী প্রবেশে নিষেধাজ্ঞা

করোনাভাইরাস সন্দেহে আইসোলেশনে ভর্তি থাকা এক রোগীর হওয়ায় বাড়তি নিরাপত্তা জোরদার করা হয়েছে সিলেট নগরীতে। সেই সাথে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে দর্শনার্থী প্রবেশে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

বিশ্বব্যাপী মহামারি আকার ধারণ করা করোনাভাইরাসের সংক্রমণ রোধে সিলেটে ওসমানী হাসপাতালে নিষেধাজ্ঞা আরোপ করলো কতৃপক্ষ।

বিষয়টি বার্তাবাজার কে নিশ্চিত করেছেন ওসমানী হাসপাতালের উপ-পরিচালক হিমাংশু লাল রায়। তিনি বলেন, সরকারি নির্দেশনা আসার পর হাসপাতালে দর্শনার্থী নিষিদ্ধ করা হয়েছে। এটি প্রায় ৮০ শতাংশ কার্যকর করা হয়েছে। কিছু কিছু জটিল রোগী থাকায় পুরোপুরি কার্যকর হতে সময় লাগবে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এ নিষেধাজ্ঞা জারি থাকবে।

বার্তা বাজার / ডাব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর