করোনাভাইরাস: বেতনসহ সব কর্মীকে ১৫ দিনের ছুটি দিলেন হোটেল মালিক

বিশ্বজুড়ে আতঙ্ক ছড়াচ্ছে প্রাণঘাতী করোনাভাইরাস। এই ভাইরাসে আক্রান্ত হয় বাংলাদেশেও ইতোমধ্যে ২জন প্রাণ হারিয়েছেন। এই আতঙ্কের মাঝে সিলেটে করোনা সতর্কতার অংশ হিসেবে নিজের প্রতিষ্ঠানের ৭০ জন স্টাফকে বেতনসহ ছুটি দিয়ে দৃষ্টান্ত স্থাপন করলেন এক হোটেল মালিক।

রোববার দুপুরে হোটেল মেট্রো ইন্টারন্যাশনালের নির্বাহী পরিচালক প্রবাসী মিজানুর রহমান পায়েল এক সংবাদ সম্মেলনে তার এমন সিদ্ধান্তের কথা জানান।

এসময় তিনি বলেন, করোনা বিপর্যয় ঠেকাতে তিনি তার প্রতিষ্ঠানের সবাইকে প্রাথমিকভাবে ১৫ দিনের বেতনসহ ছুটি দিয়েছেন। সেই সাথে তাদের হ্যান্ড স্যানিটাইজার, মাস্ক দেওয়া হয়েছে। দেশের অবস্থা বিবেচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে। সিলেটে এই প্রথম কোন হোটেল-রেস্তোরা এমন উদ্যোগ গ্রহণ করলো।

দেশের এই ক্রান্তিলগ্নে সবারই এমন উদ্যোগ গ্রহণ জরুরি উল্লেখ করে মিজানুর রহমান পায়েল প্রবাসীসহ দেশের সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান।

বার্তা বাজার / ডাব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর