হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তিন যাত্রীর শরীরের তাপমাত্রা বেশি থাকায় তাদের রাজধানীর কুয়েত মৈত্রী হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন বিমানবন্দরের পরিচালক তৌহিদ-উল-আহসান।
রোববার (২২ মার্চ) বিমানবন্দরে নিয়মিত ব্রিফিংয়ে এ তথ্য জানান তিনি।
বিমানবন্দরের পরিচালক বলেন, শনিবার রাত ১২টা থেকে এখন পর্যন্ত ১০টি বাণিজ্যিক ফ্লাইট বন্ধ হয়েছে। ঢাকা থেকে বিভিন্ন দেশে গেছে ১০টি ফ্লাইট।
এছাড়া সব এয়ারলাইন্সের ফ্লাইট সীমিত করা হয়েছে বলেও জানান তিনি। এখন পর্যন্ত কোনো যাত্রীকে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে হস্তান্তর করা হয়নি বলেও জানান বিমানবন্দরের পরিচালক তৌহিদ-উল-আহসান।
বার্তাবাজার/এমকে